দেশব্যাপী নৈরাজ্য, বিশৃঙ্খলা ও সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদল।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শহরের সিইও অফিস মোড় থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসররা দেশব্যাপী পরিকল্পিতভাবে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির পায়তারা চালাচ্ছে। তারা বলেন, বিএনপির নেতাকর্মীরা যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানজিদ হাসান শাওনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনিরুজ্জামান মনি, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হোসেন, সদস্যসচিব এমদাদুল হক মাসুদ।
সমাবেশে ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









