মাদকের বিরুদ্ধে বাঘাইছড়ি থানা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় বিশেষ অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে বাঘাইছড়ি থানার এসআই রিয়াজুল ইসলাম রানার নেতৃত্বে উপজেলার ডেবার পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ার হোসেনকে ১০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মজুমদার জানান, বাঘাইছড়িকে মাদকমুক্ত করতে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে পুলিশের পাশাপাশি সর্বস্তরের মানুষের সহযোগিতাও প্রয়োজন।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এলাকায় নজরদারি ও অভিযান আরও জোরদার করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









