দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে দুইজন সংসদ সদস্যর নেতৃত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা ম্বেচ্ছাসেবক দল, কৃষকদল, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন উপজেলা থেকে আগত বিভিন্নস্তরের হাজারো নেতাকর্মীরা উপস্থিত হন।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির আহ্বায়ক ও সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলন ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন মিলনের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সভায় এ সময় বক্তব্যে রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির স্বাক্ষরপ্রাপ্ত সদস্য সচিব অ্যাড. মো. আব্দুল হক, নাদীর আহমদ, রেজাউল হক, মো. আনিসুল হক, আ ত ম মিছবাহ, আবুল কালাম আজাদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সুহেল আহমদ, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, যুগ্ম সম্পাদক মমিনুল হক কালারচাঁন, সুহেল মিয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুনাজ্জির হোসেন, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সদর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবুল কাশেম দুল, সদস্য সচিব অ্যাড. দীপংঙ্কর বণিক সুজিত, শাহজাহান মিয়া, শাহ রুবেলসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দেশ যখন ক্ষমতায় এসেছে জনগণের বিপুল সমর্থন নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি দেশের ৭০ ভাগ মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় এসে দেশ পরিচালনা করছেন। তিনি ইতিমধ্যে কৃষকদের জন্য কৃষক কার্ড, প্রতিটি পরিবারের অস্বচ্ছল মহিলা প্রধানদের নামে মহিলা ভাতার কার্ডের ব্যবস্থা চালু করেছেন এবং খাল খননের মাধ্যমে কৃষি জমি চাষাবাদে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন। কিন্ত পালিয়ে যওয়া বিগত স্বৈরাচারি ফ্যাসিস্টের দোসররা দেশকে অস্থিতিশীল করতে নানা রকমের ষড়যন্ত্র করেই যাচ্ছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









