মৌলভীবাজারের কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের গৌরীশংকর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলো গৌরীশংকর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে আলী জিবান (৮) ও লোকমান মিয়ার মেয়ে রাহমা (৯)।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের অগোচরে খেলতে গিয়ে কোনো একসময় বাড়ির পুকুরে পড়ে যায় দুই শিশু। সন্ধ্যায় স্বজনরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর নিথর দেহ ভাসতে দেখেন তারা।
দ্রুত উদ্ধার করে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম মুন্না জানান, মরদেহ দুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









