চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে অ্যাডভোকেট মোহা. সোলায়মান বিশু এবং সাধারণ সম্পাদক পদে আব্দুল ওয়াহেদ নির্বাচিত হয়েছেন।
একইভাবে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মো. গোলাম মোস্তফা ও মো. মনোয়ারুল ইসলাম ডালিম, যুগ্ম সম্পাদক পদে মো. খাইরুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে কৃষিবিদ কামরুল আরেফিন বুলু নির্বাচিত হয়েছেন।
কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট এফ কে এম লুৎফর রহমান, মো. শামসুল হক গানু, মো. শুকুরুদ্দীন, মো. মাইনুল ইসলাম, মো. সাদিকুল ইসলাম, মো. মফিজ উদ্দিন, মো. নাজিবুর রহমান, এম. কোরাইশী মিলু ও মো. আহসানুল ইসলাম হাসান।
এ ছাড়া দাতা সদস্য পদে ডা. মো. আবুল হাসান এবং প্রাতিষ্ঠানিক সদস্য পদে মো. এহতেসামুল হক বাবলু নির্বাচিত হয়েছেন।
ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর চাঁপাইনবাবগঞ্জ ডায়াবেটিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে কোনো পদেই একাধিক প্রার্থী না থাকায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি। ফলে সংশ্লিষ্ট পদগুলোর প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









