বরিশালের উজিরপুর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে ইয়াসির হাওলাদার (৮) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আটিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়াসির ওই গ্রামের বাবু হাওলাদারের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারীরিক প্রতিবন্ধী ইয়াসির বুধবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে পুকুর থেকে শিশুটিকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জানান, শিশুটি পরিবারের চোখ এড়িয়ে পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









