ঢাকার দোহার উপজেলা পরিষদ ও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মধ্যে নগদ অর্থ এবং সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর ১টায় দোহার উপজেলার সুর লহরী মিলনায়তনে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা বিতরণ করেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
এতে সভাপতিত্ব করেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাইদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফসহ উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে দুস্থ ও অসহায় মানুষের স্বাবলম্বী হওয়ার লক্ষ্যে নগদ অর্থ ও সেলাই মেশিন বিতরণ করা হয়। সংশ্লিষ্টরা জানান, এ ধরনের সহায়তা প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়ন ও আত্মকর্মসংস্থানে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









