সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে কোম্পানীগঞ্জে আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলা যুবদলের উদ্যোগে মিছিলটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মাঠে গিয়ে শেষ হয়। এতে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন দুদু। সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক বাহার আহমেদ রুহেল এবং উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আরমান আহমদ, রাইসুল ইসলাম রাজন ও ফরিদ উদ্দিন বাছিত।
সিলেট জেলা যুবদলের নবগঠিত কমিটিতে মকসুদ আহমেদ সভাপতি ও আব্দুস সালাম টিপু সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদের অভিনন্দন জানিয়ে এ কর্মসূচি পালন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









