দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৩ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ মো. খয়বর আলী (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার ৩ নম্বর ফতেজংপুর ইউনিয়নের চকইসব ফেরুসাডাঙ্গা গ্রামে নিজ বসতঘরে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, চিরিরবন্দর থানার এসআই (নিরস্ত্র) মো. মাইনুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খয়বর আলীর বসতঘর থেকে ২৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ হাজার ৯০০ টাকা।
এ ঘটনায় খয়বর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় চিরিরবন্দর থানায় মামলা হয়েছে। ৩ অক্টোবর ২০২৬ তারিখে মামলাটি ০৪/২৬ নম্বরে নথিভুক্ত করা হয়। মামলার তদন্তভার দেওয়া হয়েছে এসআই (নিরস্ত্র) মো. আইয়ুব হোসেনকে।
চিরিরবন্দর থানার ওসি মাহামুদুর নবী জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









