বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের একটি ছবি প্রকাশ করা হয়েছে।
গত ২২ সেপ্টেম্বর রাতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে এ নৈশভোজের আয়োজন করা হয়।
শনিবার (৩ অক্টোবর) মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও প্রধান দাপ্তরিক কার্যালয় হোয়াইট হাউস নৈশভোজের ছবিটি প্রকাশ করে। প্রধানমন্ত্রীর কার্যালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।
নিউইয়র্কের লোটে নিউইয়র্ক প্যালেস হোটেলে আয়োজিত ওই অনুষ্ঠানে জাতিসংঘের সদস্যদেশগুলোর সরকার ও রাষ্ট্রপ্রধান এবং তাদের সহধর্মিণীরা অংশ নেন। নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন।
প্রকাশিত ছবিতে ডোনাল্ড ট্রাম্পকে মাঝখানে রেখে তার দুই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
বিশ্বনেতাদের সম্মানে আয়োজিত এই নৈশভোজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









