সুনামগঞ্জের মধ্যনগরে হাওর ও নদী রক্ষা আন্দোলনের দ্বিবার্ষিক প্রথম সম্মেলনে ৩৫ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এতে মো. আসরাফ উদ্দিন হিল্লোলকে সভাপতি ও মো. বিদ্যা মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে মধ্যনগর বাজারে উপজেলা কমিটির আহ্বায়ক মো. আসরাফ উদ্দিন হিল্লোলের সভাপতিত্বে সম্মেলন অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক আতিউর রহমান চৌধুরী আতিক।
কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেলা কমিটির সভাপতি মো. রাজু আহমেদ। বিশেষ অতিথি ছিলেন জেলা সাধারণ সম্পাদক মো. ওবায়দুল হক মিলন।
বক্তারা হাওরের ফসলরক্ষা বাঁধ ও উন্নয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতি, ধীরগতি ও ঠিকাদারি সিন্ডিকেট বন্ধের দাবি জানান। পাশাপাশি হাওর, নদী, খাল-বিল দখলমুক্ত করা, প্রকৃত জেলেদের অধিকার নিশ্চিত, জলাশয় ইজারায় অনিয়ম বন্ধ, পর্যটনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা এবং দুর্গম এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবি জানানো হয়।
কমিটিতে সহসভাপতি হয়েছেন মো. মনিরুল ইসলাম, মুসাব্বির আহমদ, হাজী মো. আনোয়ার হোসেন, আব্দুল্লাহ আল নোমান সুমন, আতিউর রহমান চৌধুরী আতিক ও খসরুজ্জামান কবির। যুগ্ম সাধারণ সম্পাদক সুজিত কানু, সাংগঠনিক সম্পাদক কাইয়ূম বাদশা ও জিহাদ মিয়া এবং অর্থ সম্পাদক মোশাহিদ মিয়া। এছাড়া বাঁধবিষয়ক সম্পাদক শাহীন আলম ও সুরুজ মিয়া, নদী ও খনিজ সম্পদবিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম, হাওর ও কৃষিবিষয়ক সম্পাদক মো. সুজন মিয়াসহ মোট ৩৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









