বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫-এর নির্বাচিত নীলফামারীর ১৯ শিক্ষার্থীর মধ্যে সম্মানী, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার। এ সময় তিনি কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহসিন, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) মো. আব্দুল্লাহ আল মাহমুদ খান এবং মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









