চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বার্ষিক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) উপজেলার রহনপুর ইউনিয়নের বংপুর হাইস্কুল মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষক দলের আয়োজনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন- জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম (তসি)। প্রধান বক্তা ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহমদ।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন- জেলা কৃষক দলের সদস্যসচিব দুরুল হোদা। অন্যদের মধ্যে বক্তব্য দেন- কৃষক দলের নেতা মো. সেলিম রেজা, মো. আলমগীর শেখ, গোলাম মোস্তফা, বাইরুল ইসলামসহ অনেকে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টুসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনে নেতাকর্মীরা।
বক্তারা কৃষকদের স্বার্থ রক্ষা, কৃষক দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তারা কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









