কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি বিভিন্ন ধরনের রাসায়নিক সার জব্দ করেছে বিজিবি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে আশ্রায়ন বিওপির একটি টহল দল উপজেলার পুরাতন ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালায়। এ সময় নৌপথে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া মালিকবিহীন অবস্থায় ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ, ৪ হাজার কেজি টিএসপি ও ১ হাজার ৭৫০ কেজি ফসফেট উদ্ধার করা হয়।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে চোরাচালান প্রতিরোধ এবং দেশের কৃষি খাতের গুরুত্বপূর্ণ উপাদান সার অবৈধভাবে পাচার ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









