চাঁপাইনবাবগঞ্জে বিলের পানিতে ডুবে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের রানিনগর গ্রামের বালির বিলে সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের নরেন্দ্রপুর গ্রামের মোহাম্মদ আলমের ছেলে।
আলাতুলি ইউনিয়নের চেয়ারম্যান জয়নাল আবেদিন জানান, নানা বাড়িতে বেড়াতে এসে, সকালে বাড়ির পাশে বিলের ধারে খেলার সময় বাচ্চাটি ডুবে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









