রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুর মৃত্যু

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৫৩ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ পিএম

কক্সবাজারের বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ তাহসিন (২) নামের এক শিশু নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হন।  বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে বরইতলী–মগনামা সাবমেরিন নৌঘাঁটি সড়কের পেকুয়া সদর ইউনিয়নের মাতবরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তাহসিন ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের পালাকাটা এলাকার আবদুল হকের ছেলে। আহতরা হলেন— নিহত শিশুর মা শারমিন আক্তার (৩৫),  চকরিয়া উপজেলার বাটাখালী এলাকার উম্মে হাবিবা (২৬) ও তার দুই শিশু সন্তান আবদু রহমান (১) ও আবদুল্লাহ (৪); চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী এলাকার মো. ইউনুছ (৬৫) এবং কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার আবুল কাশেমের ছেলে সেনাবাহিনীর সদস্য সাহেদ করিম (৩০)।

আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় নিহত শিশুর মা শারমিন আক্তারের অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতদের সঙ্গে কথা বলে জানা যায়, তারা চকরিয়া থেকে সিএনজিযোগে এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে কুতুবদিয়ার কৈয়ারবিল যাচ্ছিলেন। পথিমধ্যে মাতবরপাড়া এলাকায় পৌঁছালে মগনামা থেকে আসা কক্সবাজারমুখী ‘বলাকা সার্ভিস’ নামের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মায়ের কোলে থাকা শিশু তাহসিনের মাথায় গুরুতর আঘাত লাগে। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইমরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.