রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রমজান উপলক্ষে মূল্য কমিয়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:২৫ পিএম

আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫২ পিএম

রমজান উপলক্ষে মূল্য কমিয়ে ১০ টাকা লিটারে দুধ বিক্রি

রমজান এলেই নিত্যপণ্যের মূল্য বাড়িয়ে দেন ব্যবসায়ীরা। বিপাকে পড়েন নিম্নআয়ের মানুষ। কিন্তু ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর রৌহা গ্রামের জেসি অ্যাগ্রো ফার্ম। রমজানজুড়ে খামারটির উৎপাদিত দুধ মাত্র ১০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথম দিন থেকেই খামারে নারী-পুরুষের ভিড় লক্ষ্য করা যায়। অনেকে ১০ টাকায় দুধ নিয়েছেন, আবার কেউ কেউ বিনামূল্যেও পেয়েছেন। প্রতিদিন সর্বোচ্চ ৯০ জনকে এক লিটার করে দুধ দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, পাঁচ বছর আগে এলাকায় গড়ে ওঠে জেসি অ্যাগ্রো ফার্ম। বর্তমানে খামারে দুগ্ধ ও মোটাতাজাকরণ মিলিয়ে প্রায় আড়াইশ গরু রয়েছে। এর মধ্যে ১৮টি গরু নিয়মিত দুধ দিচ্ছে। প্রতিদিন খামার থেকে প্রায় ৯০ থেকে ১০০ লিটার দুধ উৎপাদন হয়।

স্থানীয়দের ভাষ্য, বাজারে বর্তমানে প্রতি লিটার দুধ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। এ অবস্থায় দারিদ্র্য পরিবারের পক্ষে নিয়মিত দুধ কেনা কঠিন হয়ে পড়েছে।

বয়রা মধ্যপাড়া গ্রামের সবুজা ও রেবেকা খাতুন জানান, রমজানের প্রথম দিন থেকেই তারা ১০ টাকা দরে এক লিটার দুধ পেয়েছেন। প্রতিদিন এভাবে দুধ পেলে তাদের মতো অসচ্ছল পরিবারের জন্য তা বড় সহায়তা হবে।

জেসি অ্যাগ্রো ফার্মের ব্যবস্থাপনা পরিচালক হুসাইন মোহাম্মদ রিয়াদ বলেন, রমজানে দুধের চাহিদা বাড়ে। বাজারে দাম ১০০ থেকে ১২০ টাকা। নিম্নবিত্ত মানুষের কথা বিবেচনা করেই নামমাত্র ১০ টাকায় দুধ দিচ্ছি। প্রথম দিন ৯০ জনকে দেওয়া হয়েছে। রমজানের শেষ দিন পর্যন্ত এ কার্যক্রম চলবে।

রমজানের শুরুতেই এমন উদ্যোগ এলাকায় ইতিবাচক সাড়া ফেলেছে। স্থানীয়দের মতে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির এ সময়ে এ ধরনের মানবিক উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

 

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.