চট্টগ্রামের রাউজানে শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে বইপ্রেমীদের সংগঠন আপন পাঠাগার।
শনিবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয়ে প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতার কেন্দ্র পরিদর্শন করেন পশ্চিম গুজরা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোহাম্মদ নাছির উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নাসির উদ্দীন, সাতকানিয়া খাগরিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম মহাজন, রাউজান প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানা, সংগঠক সৈকত ঘোষ, প্রকৌশলী মোহাম্মদ মফিজ, আপন পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সহকারী প্রধান শিক্ষক শেখর ঘোষ আপন, ব্যাংকার জুয়েল ভট্টাচার্য, পরীক্ষা নিয়ন্ত্রক ও পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা খোকন ভট্টাচার্য এবং কৃষ্ণ প্রসাদ মহাজন প্রমুখ।
হল পরিদর্শন শেষে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আলোকিত সমাজ বিনির্মাণে আপন পাঠাগারের এ উদ্যোগ অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









