দিনাজপুরের চিরিরবন্দরে গ্রীষ্মকালীন শিম চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) আওতায় শিম চাষের প্রদর্শনী উপলক্ষে এ আয়োজন করা হয়।
রবিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের খোচনা নয়া বাজার এলাকায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের পরিচালক মো. রওশন আলম। সভাপতিত্ব করেন দিনাজপুর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. রিয়াজ উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন দিনাজপুরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. আফজাল হোসেন, প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান, এসএসিপি-রেইনস-এর রিজিওনাল প্রজেক্ট অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) এটিএম হামিম আশরাফ।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জোহরা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নুর নাহার নূরী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রেজাউল করিম, ৮ নম্বর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোমিনুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা মিনহাজুল হক নবাবসহ স্থানীয় কৃষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
মাঠ দিবসে গ্রীষ্মকালীন শিম চাষের সম্ভাবনা, আধুনিক কৃষিপ্রযুক্তির ব্যবহার ও টেকসই পদ্ধতিতে ফসল উৎপাদনের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উন্নত চাষাবাদ পদ্ধতি গ্রহণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বাড়াতে কৃষকদের উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন সংশ্লিষ্টরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









