পটুয়াখালীর বাউফল উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে ৩ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ অনুমোদন দিয়েছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদের প্রচেষ্টায় এ বরাদ্দ অনুমোদন হয়েছে বলে সংশ্লিষ্ট প্রচারপত্রে উল্লেখ করা হয়েছে।
অনুমোদিত বরাদ্দের মধ্যে রাজাপুর বালিকা আলিম মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা, পূর্ব কাছিপাড়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার নতুন ভবন নির্মাণে ১ কোটি ৫০ লাখ টাকা এবং রাজাপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভবন সংস্কারে ১৫ লাখ টাকা রয়েছে।
এ বরাদ্দের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন, শ্রেণিকক্ষ সংকট নিরসন ও পাঠদানের পরিবেশ উন্নত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
এ বিষয়ে সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে তিনি কাজ করছেন। শিক্ষা খাতকে অগ্রাধিকার দিয়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে। এ জন্য তিনি বাউফলবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









