গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘‘যারা নবীন তাদের একাদশ শ্রেণীর প্রথমদিন থেকেই কলেজ লাইফে এসে লক্ষ্য ঠিক করতে হবে। লক্ষ্য ঠিক করতে না পারলে জীবন বিপথগামী হবে। কারণ লক্ষ্যহীন মানুষ মাঝি ছাড়া নৌকার মত।’’
সোমবার (১২ অক্টোবর) দুপুরে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজ ক্যাম্পাসে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কোটালীপাড়া আদর্শ সরকারি কলেজের অধ্যক্ষ ড. এনায়েত বারীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সাবেক অধ্যক্ষ গৌরাঙ্গ লাল চৌধুরী, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস ও উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান হাওলাদার, ভিপি ফায়েকউজ্জামান শেখসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন, ‘‘আজকের নবীনরা আগামীর বাংলাদেশ। সারাদেশে মাদকের প্রভাব বিস্তার করেছে। তাই মাদক থেকে দূরে থাকতে হবে।’’ মাদক প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









