নাটোরের নলডাঙ্গায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে "আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৬" পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির প্রতিপাদ্য ছিল, “Resilience Starts at Home” বা “ঘরের শক্ত ভিত, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার, মোস্তফা,উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নাহিদ ইসলাম নাহিদ, উপজেলা প্রকৌশলী মোঃ সমসের আলী, জনস্বাস্থ্য অফিসার রবিন আহমেদ, পল্লী সঞ্চয় ব্যাংক অফিসার শাহাদাৎ হোসেন, ত্রাণ ও দুর্যোগ অফিস সহায়কের প্রতিনিধি জহুরুল ইসলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ব্রহ্মপুর ইউনিয়ন পরিষদসাজেদুর রহমান, এছাড়াও ফায়ার সার্ভিসের সদস্য আনসার ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত গ্রাম পুলিশের সদস্যবৃন্দ অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফায়ার সার্ভিস দলের উদ্যোগে যেকোনো প্রাকৃতিক বা অগ্নিদুর্ঘটনাকালীন প্রাথমিক উদ্ধার ও দুর্যোগ মোকাবেলার কৌশল নিয়ে একটি বাস্তবধর্মী মহড়া প্রদর্শন করা হয়।
সভায় বক্তারা বলেন, দুর্যোগের পূর্বাভাস মেনে চলা ও সঠিক প্রস্তুতি গ্রহণ করলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। দুর্যোগ সহনশীল সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার আহ্বান জানান সভাপতির দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী অফিসার।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









