নাসিকের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর আইনজীবী সহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্য রাতে তাদের বাড়ি থেকে আটকের কথা জানিয়েছে পুলিশ। বুধবার (১৪ অক্টোবর) সন্ত্রাসবিরোধী একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলো অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল, তার ভাই আতিকুল ইসলাম ও অ্যাডভোকেট মাহাবুব রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম কাজল ও তার ভাই আতিকুল ইসলামকে নারায়ণগঞ্জ শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, অ্যাডভোকেট মাহাবুব রহমানকে দেওভোগের পাক্কা রোড এলাকার গার্মেন্ট গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠায় পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, সন্ত্রাস বিরোধী আইনে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে কেন্দ্র করে ১৩ অক্টোবর আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান দেয়ার ঘটনার পর এ গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে। ঐ ঘটনার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ সংশ্লিষ্টদের শনাক্ত করার উদ্যোগ নেয় বলে সূত্র জানিয়েছে।
উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিন নেন সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। ১৩ অক্টোবর নিম্ন আদালতে মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানি এবং আইভীর পুনরায় জামিনের আবেদনের বিষয়ে দিন ধার্য ছিল। শুনানিতে তার আইনজীবী পুনরায় জামিনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
শুনানি শেষে আদালত প্রাঙ্গণ থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় নেতাকর্মী বেষ্টিত ছিলেন আইভী। এ সময় তিনি ‘জয় বাংলাকে দাবিয়ে রাখা যাবে না, জয় বাংলা’ বলে স্লোগান দেন। পরে উপস্থিত নেতাকর্মীরাও তাঁর সঙ্গে একই স্লোগানে কণ্ঠ মেলান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









