সিলেট নগরের খাদিমপাড়ায় একটি নির্মাণাধীন ভবন থেকে ইরফান আলী নামের এক নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেল পৌনে চারটার দিকে খাদিমপাড়ার ৪ নম্বর রোডের নুর প্যালেসের চতুর্থ তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ইরফান আলী প্রায় আড়াই বছর ধরে ভবনটিতে নৈশপ্রহরীর দায়িত্ব পালন করছিলেন।
ইরফান আলী গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের নয়াগ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি হাতুড়ি ও লোহার মতো দেখতে একটি বস্তু উদ্ধার করা হয়েছে।
শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনে কর্মরত ১৩ জন শ্রমিককে আটক করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









