শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিলি সীমান্তের পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার করেছে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন। পাশাপাশি ফল ও মিষ্টি উপহার দিয়ে পূজা উদ্যাপন কমিটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছে বাহিনীটি।
শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজে হরিজন সম্প্রদায়ের অস্থায়ী পূজামণ্ডপ পরিদর্শন করেন ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী। এ সময় তিনি মণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা নির্বিঘ্নে উদ্যাপনে বিজিবির সহযোগিতার আশ্বাস দেন। তার সঙ্গে ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইব্রাহিম আব্দুল্লাহ আসাদ।
লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারী বলেন, জয়পুরহাট ও হিলি এলাকার ৬৯টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবির ১৫০ জন সদস্য নিয়মিত টহল দিচ্ছেন। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









