গাজীপুরের পূবাইল এলাকায় একটি বিল থেকে স্কুল ড্রেস পরা অজ্ঞাত এক কিশোরীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন এলাকা ও সদর উপজেলা বাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড় কয়ের নাসরারটেক বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বিলে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত কিশোরীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার পরনে স্কুল ড্রেস ছিল বলে জানা গেছে।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা আমতলী ফাঁড়ির ইনচার্জ লুৎফুল কবির এদিনকে বলেন, অজ্ঞাত এক মেয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









