পাবনার চাটমোহরে গাছ কাটতে গিয়ে চাপা পড়ে শফিকুল ইসলাম (২৫) নামে এক কাঠুরিয়ার মৃত্যু হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুর দেড়টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শাহজাহান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শফিকুল ওই ইউনিয়নের বাহাদুরপুর পশ্চিমপাড়া গ্রামের সদরুল ইসলাম সদুর ছেলে।
স্থানীয় ইউপি সদস্য ইয়াসিন আলী জানান, শফিকুল শাহজাহান মোড় এলাকায় আবুলের বাড়িতে গাছ কাটতে গেলে গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









