শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোছা. সুমনী আক্তার।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৫টায় মালঞ্চি বাজার কালীমন্দির পরিদর্শনের মধ্য দিয়ে তিনি এ কার্যক্রম শুরু করেন। পরে দয়ারামপুরসহ উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্ত-দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক পূজামণ্ডপগুলোর আইনশৃঙ্খলা ও নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং আয়োজকদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপনে জেলা ও পুলিশ প্রশাসন সতর্ক রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শামসুল ইসলাম ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









