পাবনার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, সম্প্রীতির বাংলাদেশের অংশীদার সবাই। এখানে ধর্ম-বর্ণের কোনো বিভেদ নেই। সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে চলতে হবে।
মঙ্গলবার (২০ অক্টোবর) শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাবনার চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার ৯৩টি পূজামণ্ডপ পরিদর্শন শেষে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সহস্রাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপ পরিচালনা কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময়, শুভেচ্ছা বিনিময় ও পূজার সার্বিক খোঁজখবর নেন।
সংসদ সদস্য রুমা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবার প্রতি আহ্বান জানান। এ ছাড়া তিনি বিভিন্ন মন্দিরে আর্থিক সহায়তা দেন এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে শাড়ি বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









