প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে চুয়াডাঙ্গায় শেষ হয়েছে শারদীয় দুর্গোৎসব।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যার মধ্যে জেলার চার উপজেলায় প্রতিমা বিসর্জন সম্পন্ন হয়। বেশির ভাগ প্রতিমা বিসর্জন দেওয়া হয় মাথাভাঙ্গা ও ভৈরব নদীতে।
বিসর্জনের আগে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা নিয়ে শোভাযাত্রা বের করা হয়। চুয়াডাঙ্গা শহর ও আশপাশের প্রতিমাগুলো প্রিন্স প্লাজা মার্কেটের সামনে জড়ো করা হয়। পরে শহীদ আবুল কাশেম সড়ক ও শহীদ রবিউল ইসলাম সড়ক প্রদক্ষিণ শেষে মাথাভাঙ্গা নদীতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।
এ বছর চুয়াডাঙ্গা জেলায় ১১৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শুরু থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









