নওগাঁর মান্দায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার প্রসাদপুরে কেন্দ্রীয় রাধাগোবিন্দ জিউ মন্দিরঘাটে আত্রাই নদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এ সময় ভক্তদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
বিসর্জন কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. আতিয়া খাতুন, সহকারী কমিশনার (ভূমি) নাবিল নওরোজ বৈশাখ, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আব্দুল্লাহ আল মাহমুদ, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন ও মান্দা ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ শফিউর রহমান।
এ সময় পূজা উদযাপন কমিটির মনোজিৎ কুমার সরকার ও সত্যেন্দ্রনাথ প্রামানিকসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ভক্তরা দেবী দুর্গাকে বিদায় জানান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









