জয়পুরহাটের পাঁচবিবিতে ভারতে পাচারের আগেই ২১৫ কেজি ওজনের একটি কালো বেলে পাথরের খণ্ড উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৬ অক্টোবর) রাত ১২টা ৫ মিনিটে পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের খামারপাড়া গ্রামে বিজিবি পুলিশ ও স্থানীয় প্রশাসনের যৌথ অভিযানে এসব উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্রী কৃষ্ণ (৩৪) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটক শ্রী কৃষ্ণ খামারপাড়া গ্রামের শ্রী ভবেন্দ্র কৃষ্ণের ছেলে।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানান, স্থানীয় সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ভারতে পাচারের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র কালো বেলে পাথর মজুত করেছে বলে জানা যায়। পরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধিনায়কের নেতৃত্বে ৩০ সদস্যের একটি বিশেষ টহলদল পুলিশ ও স্থানীয় প্রশাসন যৌথ অভিযান চালায়।
আরও জানান, অভিযানে ২১৫ কেজি ওজনের কালো বেলে পাথরের একটি খণ্ড উদ্ধার করা হয়। বিজিবির হিসাবে পাথরটির সিজার মূল্য ১ কোটি ৭ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া আটক ব্যক্তির কাছ থেকে ১ হাজার টাকা মূল্যের একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়। তাঁকে উদ্ধার করা মালামালসহ পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে। পাথরটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের পাহাড়পুর বৌদ্ধবিহার কার্যালয়ের প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়েছে ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









