রাজবাড়ীর পাংশায় পদ্মার নালে ফিতা ধুতে গিয়ে পানিতে ডুবে শরিফুল ইসলাম (১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাবাসপুর ইউনিয়নের চর আফরা পশ্চিমপাড়া বেড়িবাঁধসংলগ্ন খানবাড়ি ঈদগাহের পাশে এ দুর্ঘটনা ঘটে।
শরিফুল চর আফরা গ্রামের মফিজ খানের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তিনি সেলো মেশিনে পানি দেওয়ার ফিতা ধুতে পদ্মার নালে যান। নির্ধারিত সময়ে বাড়ি না ফেরায় তার মা সুমি খাতুন ও প্রতিবেশী নবী হোসেন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা পানির নিচ থেকে শরিফুলকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিবার জানায়, শরিফুল জন্মগতভাবে বুদ্ধিপ্রতিবন্ধী ছিলেন এবং সাতার জানতেন না। অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, হাবাসপুরে পদ্মার নালে ডুবে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









