মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে গোসল করতে নেমে নিখোঁজ দুই যুবকের একজনের লাশ উদ্ধার করেছে নৌপুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে সেতুর ৪ নম্বর পিলারের কাছ থেকে রাসেল (২২) নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। নিখোঁজ অপর যুবক মো. মারুফের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
মাওয়া নৌপুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খসরু বলেন, রাসেলের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ঢাকার খিলগাঁওয়ের শরীফ ল্যান্ডমার্কের অফিস থেকে আটজন ঘুরতে এসে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৪ নম্বর পিলারের কাছে ডুবোচরে গোসল করতে নামেন। এ সময় রাসেল ও মারুফ পানিতে ডুবে নিখোঁজ হন।
নিখোঁজ মারুফের সন্ধানে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ডের সদস্যরা কাজ করছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









