নরসিংদীতে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের (বারটান) উদ্যোগে ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। বক্তব্য রাখেন বারটানের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেমিনারে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ, দৈনন্দিন খাদ্যাভ্যাসে পুষ্টির গুরুত্ব এবং পুষ্টিবিষয়ক সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, সুস্থ ও কর্মক্ষম জীবন গঠনে সঠিক পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুস্থ ও সবল জাতি গঠনে পুষ্টিসম্মত খাদ্যাভ্যাস গড়ে তোলার পাশাপাশি শিশু, কিশোর-কিশোরী, নারী ও বয়স্ক ব্যক্তিসহ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পুষ্টিবিষয়ক সচেতনতা বাড়াতে হবে।
সুস্বাস্থ্য নিশ্চিত ও পুষ্টিবিষয়ক জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









