নাটোরের লালপুরে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বিলমাড়ীয়া মডেল একাডেমীর এক যুগ পূর্তি উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার (৩০ অক্টোবর ) সকালে বিলমাড়ীয়া মডেল একাডেমী মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিলমাড়ীয়া মডেল একাডেমীর সভাপতি সালাহ্ উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ছিদ্দিক আলী মিষ্টু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো. মেশকাতুল ইসলাম, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী ডেন্টাল সার্জন ডা. হাসান আলী, লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব হারুনার রশিদ (পাপ্পু), সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল রহমান বাবু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম এবং বিলমাড়ীয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লালপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা. নার্গিস সুলতানা।
বক্তারা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণী আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
আলোচনা পর্ব শেষে একাডেমীর এক যুগ পূর্তি উপলক্ষে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









