রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিক্ষার্থী নিহত

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ পিএম

লক্ষ্মীপুরে পিকআপ চাপায় শিক্ষার্থী নিহত

লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চর আবাবিল ইউনিয়নের আশকাল সর্দার বাড়ীর সামনে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সাইফুন হোসেন (৯)। সে একই এলাকার কৃষক জামাল হোসেনের ছেলে এবং স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র। তারা তিন ভাই ও এক বোন।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল থেকে ফেরার সময় বাড়ীর সামনে এসে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পরিবার ও স্বজনদের মাঝে আহাজারি চলছে।

রায়পুর থানার উপপরিদর্শক(এসআই) জসিম উদ্দিন বাসস’কে বলেছেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে সেটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। 

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আর আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.