‘দক্ষ যুবক গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গাছের চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের করা হয়। এতে ৪৫টি যুব সংগঠনের নারী-পুরুষ সদস্য, উপজেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণসহায়তা ও অন্যান্য সহযোগিতায় স্বাবলম্বী হয়ে ওঠা তিন যুবক মেহেদী হাসান, সুমন সরকার ও নয়ন ইসলাম নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন।
সভায় আরও বক্তব্য দেন স্থানীয় বেসরকারি সংস্থা কামটু ওয়ার্কের উপনির্বাহী পরিচালক রাউফুল রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









