‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনটির প্রতিনিধিদের হাতে নিবন্ধন সনদ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনু সাব্বির।
ইউএনও মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তানভীর হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারব হোসেন, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মোজাক্কির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মতিউর রহমান উজ্জ্বলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, যুব উদ্যোক্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত আটজন যুবক ও যুব নারীর মধ্যে প্রকল্প বাস্তবায়নের জন্য মোট ৯ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। আলোচনা সভা শেষে অতিথিরা যুব মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্টল পরিদর্শন করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









