নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপুকে সংবর্ধনা দিয়েছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত রূপগঞ্জের প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় নিউইয়র্কের ব্রুকলিনের বৈঠকখানা হলে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুল মতিন চৌধুরী স্মৃতি সংসদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মোহাম্মদ বাচ্চু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামসহ রূপগঞ্জের প্রবাসী ও বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনার জবাবে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সংসদ সদস্য দিপু ভূঁইয়া বলেন, রূপগঞ্জকে স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য বাস্তবায়নে প্রবাসীদের নিজ নিজ অবস্থান থেকে বিশেষ করে নিজেদের গ্রামের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, জাতীয়তাবাদী চেতনায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সুখী, সমৃদ্ধ ও উন্নত রূপগঞ্জ গড়ে তুলতে চান। এ ক্ষেত্রে প্রবাসীদের সহযোগিতা ও অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









