‘চলব মোরা একসাথে, জয় করব মানবতাকে’ প্রতিপাদ্যে সুনামগঞ্জের শান্তিগঞ্জে সামাজিক সংগঠন ‘সবার জন্য প্রত্যাশা’র প্রধান কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) বিকেলে সংগঠনের সভাপতি ছাদিকুর রহমান ছাদিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাথারিয়া ইউনিয়ন শাখার সভাপতি জাকির হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার আনোয়ার হোসেন বলেন, সংগঠনটি ইতিমধ্যে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে ভূমিকা রাখছে। ভবিষ্যতে নিবন্ধনের মাধ্যমে অসহায় ও হতদরিদ্র মানুষের সেবায় আরও বিস্তৃত পরিসরে কাজ করবে বলে তিনি আশা প্রকাশ করেন। সংগঠনের সঙ্গে অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন এবং ভবিষ্যতেও থাকবেন বলে জানান তিনি।

সভায় বক্তব্য দেন জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, সংগঠনের সহসভাপতি আব্দুল জালাল, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কোষাধ্যক্ষ হর গোপাল পাল, সাংগঠনিক সম্পাদক আশিক আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, প্রচার সম্পাদক সেলিম আহমদ ও সিনিয়র সদস্য জব্বার আলীসহ অন্যরা।
আলোচনা সভা শেষে সংগঠনের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকের পরিচালনায় দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









