রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রমজানে বাড়তি মুনাফা না করার হুঁশিয়ারি দিপু ভূঁইয়ার

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭ পিএম

রমজানে বাড়তি মুনাফা না করার হুঁশিয়ারি দিপু ভূঁইয়ার

আমরা সারাবছরই ব্যবসা করি। রোজার মাসে যেভাবে মানুষের সহযোগিতা হয় সেদিকে খেয়াল রাখবো। সবাই মিলে চেষ্টা করবো রোজার মাসে যেন অতিরিক্ত ব্যবসা (মুনাফা) না করি। আমাদের দ্বারা মানুষ যেন সেবা পায়। বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির চেম্বারের সম্মেলনকক্ষে পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান।

দিপু ভূঁইয়া স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, রমজানকে কেন্দ্র করে কোনো ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা করার সুযোগ পাবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যে মূল্য তালিকার বাইরে দাম নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ বিষয়ে ব্যবসায়ী সমাজকেই দায়িত্ব নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তিনি বলেন, রমজান মানুষের সহনশীলতা ও সংযমের মাস। এ সময়ে বাজারে বাড়তি লাভের প্রবণতা গ্রহণযোগ্য নয়। চেম্বারের পক্ষ থেকে মনিটরিং সেল করা হয়েছে এবং একটি হটলাইন চালু করা হয়েছে। কেউ যদি মূল্য তালিকার চেয়ে বেশি মূল্য নেয়, আমাদের জানাবেন আমরা সম্মিলিতভাবে ব্যবস্থা নেব।

আইনশৃঙ্খলা ও নগর ব্যবস্থাপনা নিয়েও কঠোর অবস্থান তুলে ধরে দিপু ভূঁইয়া বলেন, যানজট, হকার সমস্যা, ছিনতাই সবকিছুর বিরুদ্ধে সমন্বিত অভিযান হবে। নির্বাচিত সংসদ সদস্য, সিটি করপোরেশনের প্রশাসক, জেলা প্রশাসন ও পুলিশ সবাই মিলে কাজ করবো। কমিউনিটি পুলিশিং জোরদার করা হয়েছে; ইতোমধ্যে ১০০ জন ভলান্টিয়ার নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয়।

তিনি আরও বলেন, আমরা নারায়ণগঞ্জকে আধুনিক, সুশৃঙ্খল ও ব্যবসাবান্ধব জেলায় রূপ দিতে চাই। ‘বি’ গ্রেডের সীমাবদ্ধতা থেকে বের করে ‘এ’ গ্রেডের জেলায় উন্নীত করাই আমাদের লক্ষ্য।

এ সময় সভায় উপস্থিত ছিলেন এফবিসিসিআই নেতা প্রবীর কুমার সাহা, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এম সোলায়মান, বিকেএমইএর সহসভাপতি রাশেদুজ্জামান, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের সভাপতি বদিউজ্জামান বদু, চেম্বারের সিনিয়র সহসভাপতি মোর্শেদ সারোয়ার সোহেল, পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, আহমেদুর রহমান তনু, গোলাম সারোয়ার সাঈদসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।

সাকের/রূপগঞ্জ/সাজ্জাদ

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.