বরগুনা পৌর এলাকার পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, ফুটপাত দখলমুক্ত, যানজট নিরসন ও নাগরিক সেবার মানোন্নয়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বরগুনা পৌরসভা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তার। এতে সভাপতিত্ব করেন পৌরসভার প্রশাসক সজল চন্দ্র শীল।
সভায় জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, জেলা বিএনপির সদস্য সচিব এসএম হুমায়ুন হাসান শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া সাংবাদিক, ব্যবসায়ী, বাস মালিক ও শ্রমিক সংগঠন এবং অটোরিকশা, মিশুক ও সিএনজি মালিক সমিতির প্রতিনিধিরা অংশ নেন।
সভায় শহরের ফুটপাত অবৈধ দখলমুক্ত করা, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং নাগরিক ভোগান্তি কমানোর বিষয়ে আলোচনা হয়। বরগুনা শহরকে পরিচ্ছন্ন ও বাসযোগ্য করে তুলতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগ ও সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









