রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজৈরে সাড়ে ১১ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৩ পিএম

রাজৈরে সাড়ে ১১ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন

মাদারীপুরের রাজৈরে খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বাজিতপুর ইউনিয়নের চৌরাশী এলাকায় প্রায় সাড়ে ১১ কিলোমিটার দীর্ঘ এই খনন কাজের উদ্বোধন করেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া।

​উদ্বোধনকালে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহফুজুল হক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীবৃন্দ। খনন কাজ শুরুর প্রাক্কালে প্রকল্পের সফলতা ও জনকল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। স্থানীয়রা জানান, এই খাল খননের ফলে অত্র অঞ্চলের কৃষি ও পরিবেশ রক্ষায় ইতিবাচক প্রভাব পড়বে।

কাওছার আল হাবীব/এদিন

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.