রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

রাজৈরে আ’লীগের কার্যালয়ে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, দুপুরে উধাও

মাদারীপুর (রাজৈর) প্রতিনিধি

প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৫ পিএম

আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৮ পিএম

রাজৈরে আ’লীগের কার্যালয়ে ভোরে জাতীয় পতাকা উত্তোলন, দুপুরে উধাও

মাদারীপুরের রাজৈর উপজেলার বেপারীপাড়া মোড়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনা ঘটেছে। দীর্ঘ ১৮ মাস তালাবদ্ধ থাকার পর হঠাৎ কার্যালয়ের গেটে পতাকা উড়তে দেখে স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে কারা, কখন এই পতাকাটি উত্তোলন করেছে তা জানা যায়নি।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে কয়েকজন মুসল্লি হাঁটতে বের হলে তারা ব্যাপারীপাড়া মোড়ে অবস্থিত কার্যালয়ের কলাপসিবল গেটে একটি জাতীয় পতাকা টাঙানো দেখতে পান। একটি প্লাস্টিকের সাদা পাইপের মাথায় ছোট আকারের এই পতাকাটি বাধা ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে বিষয়টি জানাজানি হলে দুপুরের পর থেকে পতাকাটি আর সেখানে দেখা যায়নি।

​গণমাধ্যমকর্মীরা দুপুরের দিকে ঘটনাস্থলে গিয়ে জাতীয় পতাকাটি আর দেখতে পাননি। তবে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সেখানে পতাকা উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে মাদারীপুরের রাজৈর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। গত ১৮ মাস ধরে এই উপজেলা কার্যালয়টি তালাবদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয়নি। দীর্ঘ সময় পর হঠাৎ জনমানবহীন এই অফিসের গেটে জাতীয় পতাকা উত্তোলনের ঘটনায় এলাকায় নানা গুঞ্জন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

প্রশান্ত/মাদারীপুর/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.