জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত মধ্যপাড়া পাথর খনিতে জিটিসি’র উদ্যোগে মধ্যপাড়া পাথর খনির পাথর উত্তোলনে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠান জার্মাানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম জিটিসি’র উদ্যোগে এক মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
শনিবার (৭ নভেম্বর) বিকেলে মধ্যপাড়া পাথর খনির প্রধান গেটে অবস্থিত জিটিসি কর্তৃক নির্মিত মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে জিটিসির নির্বাহী পরিচালক আলহাজ্ব মো. জাবেদ সিদ্দিকীর ব্যবস্থাপনায় অনুষ্টিত এই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্টানে জিটিসির উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খনির শ্রমিকবৃন্দ এবং খনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনাসহ দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম মুফতি মো. হুজাইফা আলমগীর।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









