ভোলার চরফ্যাশনে একটি সুপারি বাগান থেকে সেলিম (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৮ নভেম্বর) উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়নের হাসানগঞ্জ গ্রামের ১ নম্বর ওয়ার্ডের একটি সুপারি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সেলিম ওই এলাকার মৃত কালু মাঝির ছেলে।
স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১০টার দিকে খাবার খেয়ে ঘুমাতে যান সেলিম। পরদিন রবিবার স্থানীয় মফিজের সুপারি বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনদের খবর দেওয়া হলে তারা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
চরফ্যাশন থানার উপপরিদর্শক (এসআই) মো. সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









