মুন্সীগঞ্জের শ্রীনগরে ইলেকট্রিক চুলা থেকে লাগা আগুনে একটি বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার কোলাপাড়া ইউনিয়নের দক্ষিণ পাকশা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এতে ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, দুপুর ২টার দিকে শ্রীনগর ফায়ার স্টেশনে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার সময় ইলেকট্রিক চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। টিন ও কাঠ দিয়ে নির্মিত ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। তবে ফায়ার সার্ভিসের কর্মীদের দ্রুত পদক্ষেপে আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









