শরীয়তপুরের জাজিরা পৌরসভার গুরুত্বপূর্ণ এলাকা আড়াচন্ডি মোড়ে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। অথচ প্রকাশ্যে এমন রাজনৈতিক কর্মসূচি অনুষ্ঠিত হলেও এ বিষয়ে কিছুই জানে না স্থানীয় পুলিশ। মিছিলের খবর তাদের কাছে পৌঁছায়নি বলে জানিয়েছেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জাজিরা পৌরসভার আড়াচন্ডি মোড়ে শরীয়তপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগের ঘোষিত ‘সর্বাত্মক ধর্মঘট’-এর প্রতি সমর্থন জানিয়ে এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দেশব্যাপী সর্বাত্মক লকডাউন কর্মসূচির অংশ হিসেবে মিছিলটি করা হয়। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মসূচির প্রতি সমর্থন জানিয়ে স্থানীয় পর্যায়ে এমন মিছিলের আয়োজন ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালেহ্ আহাম্মদ বলেন, “জাজিরায় মিছিল হয়েছে, এমন কিছু আমার জানা নেই। এ বিষয়ে আমি কোনো তথ্যও পাইনি।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









