বগুড়ায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’ শীর্ষক বিজ্ঞানমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের সভাপতি ডা. ফরহাদ হারিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় বিজ্ঞানমেলার আহ্বায়ক ডা. শাহ মোহাম্মদ শাহজাহান আলী।
এ সময় বক্তব্য দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট এ কে এম মাহবুবর রহমান, গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. মঈনুল হোসেন সাদিক, বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকির, মাহবুব আলম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ অধ্যাপক হাসানাত আলী, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অধ্যক্ষ আব্দুর রাজ্জাক এবং ডা. আজফারুল হাবীব রোজ।
এ ছাড়া উপস্থিত ছিলেন বিজ্ঞানমেলা আয়োজক কমিটির আহ্বায়ক প্রকৌশলী অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল, সদস্যসচিব ড. মোস্তফা আজিজ সুমন, রাজশাহী বিভাগীয় সমন্বয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আবুল হাসনাত মো. শামীম এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. ওয়াদুদ তরফদার নাহিদসহ আমন্ত্রিত অতিথিরা।
আলোচনা সভার আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজ্ঞানমেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম ঘুরে দেখেন।
বিজ্ঞানমনস্ক নতুন প্রজন্ম গড়ে তোলা, শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং গবেষণায় উৎসাহিত করার লক্ষ্যেই এ বিজ্ঞানমেলার আয়োজন করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









